Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ০৮:২৭

শামা ওবায়েদ। ফাইল ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক এবং মেয়ে জারা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৫ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে, তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই গভীর শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

উল্লেখ্য, ২৩ শে জুলাই বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন।

বিজ্ঞাপন

এছাড়া, আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর