Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাট জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৬:০৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৬:২৬

এ কে এম মমিনুল হক।

ঢাকা: লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কে এম মমিনুল হক লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে