Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সটাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৬:৩০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৬:৪৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জান্নাত আবিরনগর এলাকার খামারবাড়ির কৃষক নূর হোসেন নুরুর মেয়ে এবং দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জান্নাত স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সকাল ১০টার দিকে হঠাৎ তাকে আর দেখা যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বসতঘরের পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

​প্রতিবেশী জামাল উদ্দিন জানান, তাদের ঘরের পাশের পুকুরটি কচুরিপানায় ঢাকা। সবার অগোচরে খেলাধুলার একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়।

​লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সে দীর্ঘক্ষণ পানিতে নিমজ্জিত ছিল। আমরা তাকে মৃত পেয়েছি।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর