Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীকে পেয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২০:৪৮

নতুন কুঁড়ি স্পোর্টস প্রোগামের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করছেন।

ঢাকা: নতুন কুঁড়ি স্পোর্টস প্রোগামে আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই স্লোগানকে সঙ্গে নিয়ে চলতি বছরের গত ২ মে মাসে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। আসরের প্রতিপাদ্য ছিল- ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন ও হাত মেলান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর