দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরেছেন তিনি। নতুন মৌসুমের আগে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হলো হোসে মরিনহোর যাত্রা। শুরুটা অবশ্য ড্র দিয়েই হলো। দুই গোলে এগিয়ে থেকেও ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।
অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে ১২ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্দ্রিক। ২৪ মিনিটে লিড দ্বিগুণ করেন আলেক্সিস সিরিয়া। তাদের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। ৪১ মিনিটে এক গোল শোধ করেন রবার্তো পিসোলি
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান মোয়াসে কিন। এই মৌসুমে যোগ দেওয়া কার্লোস এসপি ম্যাচের শেষ দিকে হেড করে রিয়ালকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। আরেক নতুন চুক্তি ডেনজেল ডামফ্রিস খেলেছেন ৭৫ মিনিট।
মাদ্রিদে ফেরার ম্যাচে মরিনহোর শুরুর একাদশে ছিলেন প্রথম দলের আট খেলোয়াড়। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদরিক ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডুমফ্রিস ও এন্দ্রিক। এছাড়া ছিলেন তিন অ্যাকাডেমি খেলোয়াড় হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও সিরিয়া।