Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ১৯:৩২

নেপাল-চীন সীমান্তের কাছে ভূমিকম্পের পর আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৩৮৪ পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ হয়েছেন। এ ছাড়া এ সময় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে রাসুওয়াগাধি এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। লাংটাং অঞ্চলে যাওয়া ট্রেকার ও মাউন্ট কৈলাসগামী পর্যটকদের জন্য এলাকাটি গুরুত্বপূর্ণ যাতায়াতপথ হিসেবে পরিচিত।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং বন্দরের কাছেও ভূমিধস আঘাত হেনেছে। এতে চীনের অংশে বন্দরের সঙ্গে সংযোগকারী সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ভোতেকোশি নদীর ওপরের দিকে হিমবাহের হ্রদ ভেঙে যাওয়ার কারণে এ বন্যা হয়ে থাকতে পারে। নদীর নিম্নাঞ্চলের চিতওয়ান পর্যন্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টারসহ বিভিন্ন দল মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুর সরকারি হাসপাতাল ও নিরাপত্তা বাহিনী পরিচালিত চিকিৎসাকেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যটন ও আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যাপকভাবে সম্পদ ও জনবল মোতায়েন করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর