Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা আব্বাস দেশে ফিরছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১

মির্জা আব্বাস।

ঢাকা: দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘ এই চিকিৎসা প্রক্রিয়ার ফলে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও দেশে ফেরার পরও তাকে নিয়মিত চিকিৎসাধীন থাকতে হবে এবং প্রতিদিন ফিজিওথেরাপি নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের অংশ হিসেবে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি মিলার পরেই তার এই স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

 

 

বিজ্ঞাপন

মির্জা আব্বাস দেশে ফিরছেন
২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর