Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১০:৩৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় সায়মন সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন তিনি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়ায়। বাবার নাম আবুল হোসেন।

তার বড় ভাই ফিরোজ আহমেদ বলেন, মানিকগঞ্জের দৌলতপুরে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেন সাব্বির। সেখানেই থাকতেন। পদোন্নতি পরীক্ষা দিতে মঙ্গলবার ঢাকার ভাটারায় এসেছিলেন। পরীক্ষা শেষে ফেরার জন্য রওনা হলে রাস্তায় দুর্ঘটনার শিকার হন। জানতে পেরেছি কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। তখন স্থানীয়রা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালর নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুইমাস আগেই তার বিয়ের কাবিন করে রাখা হয়েছিল। কিছুদিন পরই বিয়ের অনুষ্ঠান করার কথা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ