Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৮

নিহত রাসেল সরকার (৩৩)

নরসিংদী: নরসিংদীর পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে এবং তিনি দুলালপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা ১১টার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি৷ এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় মাথার মগজ বের হয়ে যায় তার। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রাসেল সরকার বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পলাশ থেকে বাড়ি ফিরছিলেন।এ সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো