Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলা ডটনেটে সংবাদ প্রকাশ / খুলনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০ চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮

অভিযানের সময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়

খুলনা: খুলনার রূপসায় অনুমতি ছাড়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ঘটনায় ৩০টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটে ‘কাঠ পুড়িয়ে কয়লা, হচ্ছে পরিবেশ বিনাশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে এই অভিযান চালানো হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলায় ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, রূপসা উপজেলায় ৩০টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত কাঠ ৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, জেলা পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ ও পরিদর্শক মো. মারূফ বিল্লাহ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো