Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে মাইক্রোবাস-মটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:০২

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দিরাইয়ে মাইক্রোবাস-মটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তফিকুর রহমান (২৭) নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে মদনপুর-দিরাই সড়কের সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তফিকুর রহমান দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিত রায় বলেন, বিকেলে মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তফিকুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর