Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, একনলা বন্দুক-গুলি-দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২২:৪৯

অভিযানে অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড

বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইকস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে বোটটি তল্লাশি করে দুইটি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, দুইটি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্টগার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই