Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোরের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর চকবাজার ইসলামবাগের একটি বাসায় চোরের ছুরিকাঘাতে স্বামী স্ত্রী আহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে চকবাজার ইসলামবাগ সিলভার গলির চারতলা বাসায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আবু মুসা আপন (৪৫) ও স্ত্রী শাহনাজ পারভীন (৩৬)।

আহত শাহনাজের বোন শাহিদা খানম জানান, তার বোন ইসলামবাগের চারতলা বাসায় ভাড়া থাকেন। তারা দুজনই জিসান ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরী করেন। সকালে মুসা দরজা খুলে ঘরের বাইরে ওয়াশরুমে যান। শাহনাজ রান্না ঘরে ছিলেন। এ সময় এক যুবক দরজা খোলা পেয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। শাহনাজ দেখতে পেয়ে তাকে ধরতে গেলে ছেলেটি তার হাতে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আবু মুসা ওয়াসরুম থেকে এসে দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ধরে রেখেছেন। তখন আবু মুসা ওই যুবককে ধরতে গেলে তার ডান পাজরে ও ডান হাতে ছুরিকাঘাত করে ছেলেটি। পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন এসে ওই যুবককে ধরে পুলিশে দেয়।

বিজ্ঞাপন

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসায় যাই। এ সময় দম্পতিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই এবং এক যুবককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এসআই আরও জানান, ওই আহত যুবকের নাম সোহাগ (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে। পরে স্বামী স্ত্রী টের পেয়ে তাকে ধরে ফেলে। এ সময় ওই যুবকের কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে ওই যুবককে গণধোলাই দেয়।

সারাবাংলা/এসএসআর/এমপি