Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মে দিবসে পাটের শাড়ি ও পাঞ্জাবি পরে ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৮:১৬

পাট দিয়ে তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন

ঢাকা: মহান মে দিবসে পাট দিয়ে তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন। এ সময় প্লাস্টিক পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানান নেতারা।

বৃহস্পতিবার (০১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানায় সংগঠনটি।

মানববন্ধনে পাট দিয়ে তৈরি চটের ব্যানার এবং পাট দিয়ে তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা।

এতে অংশ নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের এক সময়ের সোনালি আঁশখ্যাত পাট আজ বিলুপ্তির পথে। পলিথিন ব্যবহারে আমার দেশের মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

৫০তম বিসিএসের ভাইভার সূচি প্রকাশ
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫

আরো