Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১ মে ২০২৫ ২৩:৩৯

নিহত দুই বোন

নরসিংদী: নরসিংদীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবপুর উপজেলার সোনাকুড়া এলাকার আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবলু মিয়ার মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে আপন খালাতো বোন।

নিহতের স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে খালাতো বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। পরে খোঁজ পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

৫০তম বিসিএসের ভাইভার সূচি প্রকাশ
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫

আরো