Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / চারুকলায় চলছে বৈশাখী কর্মযজ্ঞ

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৮:১৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:১৬

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর সেই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রতি বছরের মতো এবারও ‘বৈশাখী শোভাযাত্রা’কে সামনে রেখে চারুকলা প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে লোকজ সব অনুষঙ্গ। রঙ-তুলির টানে কোনো শিক্ষার্থী সাজিয়ে তুলছেন মুখোশ, আবার কেউ গভীর মনোযোগে রঙ করছেন কাগজের তৈরি সরাচিত্র।

এবারের শোভাযাত্রার প্রস্তুতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বিশালকার মোটিভগুলো। চারুকলা প্রাঙ্গণে দিন-রাত এক করে শিক্ষার্থীরা তৈরি করছেন এবারের পাঁচটি প্রধান মোটিভ; লাল ঝুটির মোরগ, দোতারা, ঘোড়া, পাখি ও শান্তির প্রতীক পায়রা। চারুকলা ঘুরে ছবিগুলো তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর