Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সখিপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৪:৪৩

মাদ্রাসা ছাত্র রিদোয়ান।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় রিদোয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সখিপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী কামিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদোয়ান সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিদোয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য সখিপুর থেকে বোয়ালী বাজারের সখিপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর