ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অবারভিলিয়ের এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। […]
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪