Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:৫৭

উদ্ধার হওয়া গুলি।

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠে মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

বদলগাছি থানার অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলো কয়েকজন কৃষক। এসময় কোদাল দিয়ে মাঠি খুড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর