Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২৩:০৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:১৫

নেত্রকোনা: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর দুর্বৃত্তরা এই হামলার চালায়। এসময় গাড়িতে কেউ ছিলেন না। সংসদ সদস্য মাসুম মোস্তফা একা গাড়ি থেকে দূরে দাঁড়িয়ে ছিলেন। গাড়িচালক ফিলিং স্টেশনে গাড়ির জন্য তেল আনতে গিয়েছিলেন বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর মাসুম মোস্তফার বহনকারী গাড়িটি তেল আনার জন্য পূর্বধলার এক ফিলিং স্টেশনে যায়। গাড়ি থেকে নেমে দূরে একা অবস্থান করছিলেন তিনি । ফিলিং স্টেশনে গাড়ি নিয়ে প্রবেশ করতেই অতর্কিতে এ হামলা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা জানান, হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম এমপির গাড়িতে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। এখনও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর