Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীস পাটওয়ারীর গাড়িবহরে ডিম নিক্ষেপের অভিযোগ

লোকাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৯:৪৪

বেনাপোল: যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। তবে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্ব বুধবার (৩ জুন) দুপুরে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থনীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুরে পরিদর্শন শেষে গাড়িতে উঠার সময় গাড়িতে ডিম নিক্ষেপ করে কিছু যুবক পালিয়ে যায়। পরে দুটি গাড়িতে বেনাপোল বাজারে পোঁচ্ছালে বিএনপি’র নেতারা হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় চার নেতা আহত হয়েছেন। নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

তবে এ ধরণের কোন হামলা ঘটেনি বলে জানিয়েছেন বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন। ওসি দাবি করেন এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর