Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৬:০০ | আপডেট: ৪ জুন ২০২৬ ২০:১২

শিশু আয়ান মুহাম্মদ

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়ান মুহাম্মদ (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আয়ান মুহাম্মদ ওই এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় আয়ান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে আয়ানের হাতে থাকা একটি ক্যালকুলেটর ভাসতে দেখা যায়। পরে আয়ানের দাদা পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পায়ের সাথে আয়ানের শরীর স্পর্শ হলে তাকে পানি থেকে তুলে ওপরে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা দ্রুত আয়ানকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর