Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনদুপুরে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২০:২৭

চট্টগ্রাম: জেলার বোয়ালখালীতে দিনদুপুরে এক চালককে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারিচালিতরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রিকশাচালক আবদুল নবী (৫০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মৃত আবদুর ছবুরের ছেলে। তাকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আয়েশা বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবী নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে।’

বিজ্ঞাপন

আহত রিকশাচালক আবুল নবী জানান, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীল লালার দিঘির পাড় যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া করে। তাকে নিয়ে কধুরখীল খোকার দোকান পার হয়ে যাওয়ার পরপরই ওই ব্যক্তি পিছন থেকে ধারালো ধামা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এর একপর্যায়ে গাড়িটি নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়।
পথচারীরা জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর