Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৫:৪১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

খুলনা: খুলনার লবণচরা এলাকায় মো. রাতুল শেখ (২২) নামের এক যুবককে গু‌লি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্প‌তিবার (২ জুলাই) সকালে লবণচরা থানার আশি‌বিঘা এলাকার এক‌টি মাঠে এ গু‌লির ঘটনা ঘটে।

আহত যুবক লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রাতুলসহ কয়েকজন যুবক মাঠে ছিল। এর মধ্যে গুলির শব্দ শুনতে পেয়ে আশিবিঘা বালুর মাঠে গিয়ে দেখা যায়, রাতুল মাঠের মধ্যে শুয়ে আছে। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

লবণচরা থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর