Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২২:১৯

গ্রেফতার ৪ আসামি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল নামের চারজনকে গ্রেফতার করে আমাদের হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি। ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। পরে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর