Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত, নিহত ৮

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৫

লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত স্থাপনা। ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় পৃথক হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) ভোরে আকাশপথে এ হামলা চালানো হয়।

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েল ও লেবাননের ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় তারা মোট ৫২টি হামলা চালিয়েছে। আজ চালানো হয়েছে দুটি হামলা।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের দক্ষিণাঞ্চলে মাসখানেক ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুলাই সাহসের নাম
১ জুলাই ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর