Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬ ০৯:১৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫৫

মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। ছবি: এএফপি

মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র ইসা উসমান কুলিবালি বলেন, হামলাকারীরা কামারার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন।

গত শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীরা দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বিভিন্ন স্থানে হামলা চালায়। ওইদিন গ্যারিসন শহর কাতিতে কামারার বাসভবনেও হামলা হয়।

২০২০ ও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কামারা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর