Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অতিউৎসাহী পুলিশের হামলা পুরোনো সংস্কৃতিরই প্রতিধ্বনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিউৎসাহী হয়ে পুলিশের হামলা পুরোনো দমন-পীড়নের সংস্কৃতিরই প্রতিধ্বনি। পুলিশ হতে হবে জনবান্ধব। আইনের শাসন মানে শক্তির প্রদর্শন নয়, ন্যায়ের প্রতিষ্ঠা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ২০০৯-২০২৪ ছিল দীর্ঘ এক দুঃসময়। এ সময়ে কিছু অসৎ ও দলদাস পুলিশ কর্মকর্তা ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছিল। এর পরিণতি আমরা ২০২৪-এ দেখেছি—পুলিশ বিরোধী ক্ষোভ এবং পুরো বাহিনীর নৈতিক ভিত্তি ভেঙে পড়ার চিত্র।

এই বাস্তবতায় গতকাল নিরীহ ছাত্র, সাংবাদিক ও শ্রমজীবী মানুষের ওপর অতিউৎসাহী পুলিশের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পুরোনো দমন-পীড়নের সংস্কৃতিরই প্রতিধ্বনি। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় শক্তি নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। জনগণের টাকায় বেতন পাওয়া পুলিশের কাজ জনগণকে সুরক্ষা দেওয়া, দমন করা নয়। যারা পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করবে বা অতিরিক্ত বলপ্রয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনবে, তাদের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও লিখেন, পুলিশ হতে হবে জনবান্ধব। আইনের শাসন মানে শক্তির প্রদর্শন নয়, ন্যায়ের প্রতিষ্ঠা। আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর