Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশেদ প্রধানের বাসভবনে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৮:৩০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:০৪

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধানের বাসভবনে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জাগপা নেতারা।
‎
‎শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম এ অভিযোগ করেন।

তারা বলেন, ‘আজ দেশের জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাকরুদ্ধ স্বাধীনতা এবং অবরুদ্ধ বাসভবন এমন পরিস্থিতিতেই চলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।’
‎
তারা আর বলেন, ‘‘রাশেদ প্রধান পতিত স্বৈরাচার বিরোধী বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। জুলাই আন্দোলনে রাশেদ প্রধানের অবদান ছিল ‘হয় তো লাশ, না হয় ইতিহাস’, আজ যারা রাশেদ প্রধান এবং জাগপার রাজনীতির ইতিহাস খুঁজেন তারা বিগত সতের বছর গুপ্ত ছিলেন। সাধু সাবধান।‘’
‎
‎তারা অবিলম্বে রাশেদ প্রধানের বাসভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

জাগপার সংবাদ সম্মেলন শনিবার

এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শনিবার (১৮ এপ্রিল)। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলবেন, দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর