Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ৫ অবৈধ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:০৬

অভিযানে প্রশাসনের কর্মকর্তারা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ৫টি ইটভাটা ৪ লাখ টাকা জরিমানা করে করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা দুটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, অভিযানে উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়ার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৮০ হাজার, দাদপুরের মেসার্স এইচ অ্যান্ড কে ব্রিকসকে ১ লাখ টাকা, চড়ুইমুড়ির মেসার্স বি আর বি ব্রিকসকে ১ লাখ টাকা, শাহজাদপুরের মাদলার মেসার্স এম এইচ টি ব্রিকসকে ৭০ হাজার টাকা ও হরিরামপুরের মেসার্স জি আর সি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান এবং শারমিন আক্তার রিমা। প্রসিকিউশন প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদফতর কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তুহিন আলম। অভিযানের সময় সংশ্লিষ্ট থানার পুলিশের একটি চৌকশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, ‘পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর