Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে দুই ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার উলিপুর উপজেলায় অবস্থিত দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে এ অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার গোড়াই রঘুরায়ে অবস্থিত মেসার্স এসএম ব্রিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং আঠারো পাইকারে অবস্থিত মেসার্স এনএম ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, হালনাগাদ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম। এসময় জেলা পুলিশের একদল চৌকস সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর