Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

হামলার পর তেহরানের ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে।

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের সম্ভাব্য ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশব্যাপী ‘স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ছবি: বিবিসি

অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর