Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬ ০৮:২৬ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১০:৪৫

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহৎ আকারের এই সামরিক অভিযানে মার্কিন বাহিনী ব্যাপক আঘাত হেনেছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, অভিযানে মার্কিন বাহিনী দুই হাজারের বেশি অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে।

তিনি দাবি করেন, আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছি এবং শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোন ধ্বংস করেছি।

বিজ্ঞাপন

কুপার আরও জানান, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় চালানো হামলার পরিমাণ ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ‘শক অ্যান্ড অ’ সামরিক অভিযানের প্রথম দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।

তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনী দিন-রাত অবিরামভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ এশিয়াসহ মোট ২১টি দেশ এবং সংশ্লিষ্ট সমুদ্রাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ও অভিযানের দায়িত্বে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর