Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
৯ মার্চ ২০২৬ ১২:৫১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জন আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে জানান, মামলার আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে। এর আগে দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করায় দুদক নতুন করে এই আবেদন করে।

বিজ্ঞাপন

আদালতের আদেশে যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম সাজেদুর রহমান, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া, তাহমিনা ডেনিম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান এবং চেয়ারম্যান কামাল জামান মোল্লা।

এ মামলার এজাহারভুক্ত আসামি কোরবান আলী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর