Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্কিন রণতরিকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ১৬:০৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:১৪

যুক্তরাষ্ট্রের রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

রোববার (১৫ মার্চ) ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এই হুমকি দেন। তিনি বলেন, লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকি তৈরি করছে।

মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরিটিকে যেসব কেন্দ্র লজিস্টিকসহ অন্যান্য সহায়তা দিচ্ছে, সেগুলো ইরানি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতর হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। এর দায়িত্ব বিভিন্ন ইরানি সামরিক ইউনিটকে নিয়ে পরিচালিত অভিযানের পরিকল্পনা ও সমন্বয় করা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর