Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিয়ামের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে ১৭ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৫:১২

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত। আগামী ১৭ জুন শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন।

এদিন মামলাটির চার্জগঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন জানায়। পরে আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, আবেদ আলীর বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

এছাড়া শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। অন্যদিকে, ছেলে সিয়ামের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এর আগে একই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর