Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারওয়ান বাজারে ৭ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৩:১৯ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৭:২১

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে সাতজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (১ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাতে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ মসয় তাদের হেফাজত হতে ছিনতায়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর