Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ ড্রেজিংয়ে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৬:৪৮

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অপরাধে আ. জলিলকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া অভিযানকালে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি স্যালু মেশিন, দুইটি পাম্প, দুইটি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর