নোয়াখালী: বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে মো.রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের দোকানে এই ঘটনা ঘটে। নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কংশনগর […]
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯ উইকেটের একতরফা জয় পাওয়া বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার দল হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে হারিয়েছে ৩ উইকেটে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে হোবার্ট। জবাবে ২ বল হাতে থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি টিম। ১৫৩ […]
ঢাকা: বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে তার পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক […]
রংপুর: রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী এবং দুই সন্তানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিয়েছে ফরেনসিক বিভাগ। নিহতদের মুখ বিকৃত থাকলেও সেখানে কোনো রাসায়নিক পদার্থ বা অ্যাসিড ব্যবহার করা হয়নি। সোমবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস। […]
মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট (এমপিপি) বন্ধ বা চুক্তি বাতিলের আগে বিনিয়োগকারীদের জন্য কমপক্ষে ২০ বছরের নির্ধারিত মেয়াদ নিশ্চিত করার দাবি জানিয়েছে সৌরবিদ্যুৎকেন্দ্র মালিকদের...
ঢাকা: ‘নার্সিং ইন্সট্রাক্টর’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এই পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী...
বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই তোলপাড় চলছে। দাম্পত্য কলহ থেকে শুরু করে বিচ্ছেদের জল্পনা- সব মিলিয়ে খবরের শিরোনামে এই তারকা দম্পতি। বলিউডের এই অভিনেতা নাকি তার হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এমন কি, খোদ স্ত্রী সুনীতা আহুজার দাবি, […]
ইসলামী জীবনবিধানে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই সঠিক নিয়মে সম্পাদনের মাধ্যমে সাওয়াব অর্জনের চমৎকার সুযোগ রয়েছে, যার মধ্যে ঘুম অন্যতম। দিনভর কাজের ক্লান্তি শেষে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে মহান আল্লাহ রাতকে বিশ্রামের সময় হিসেবে নির্ধারণ করেছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে রাসুলুল্লাহ (সা.) নির্দেশিত কিছু আদব ও পদ্ধতি অনুসরণ করে ঘুমাতে গেলে সেই ঘুম সাধারণ কোন […]